| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডুবে যাওয়ার ১৬ ঘণ্টা পর উদ্ধার হোলো তেলবাহী লরি

  • আপডেট টাইম: 12-03-2026 ইং
  • 58405 বার পঠিত
ডুবে যাওয়ার ১৬ ঘণ্টা পর উদ্ধার হোলো তেলবাহী লরি

‎মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের তীরবর্তী এলাকায় ২৪ হাজার লিটার পামওয়েলসহ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে এক পর্যায়ে লরিটি নদীর পানিতে ডুবে যায়। এ ঘটনার ১৬ ঘণ্টা পর বিআইডব্লিউটিএ, টিসি ও ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী জাহাজের প্রচেষ্টায় ডুবে যাওয়া লরিটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টায় পাটুরিয়া ফেরিঘাটের ৫নং ঘাট পল্টুন এলাকা থেকে ডুবে যাওয়া লরিটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম।

 গতকাল বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টায় পাটুরিয়া ৫নং ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে লরির চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া তেলবাহী লরিটি ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২ নম্বরের দশ চাকার। লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার সয়াবিন নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে করে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে নামে। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় ঢালু পথে লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লরির চালক শরীফ ও তার সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে ঘটনার পর পরই ডুবে যাওয়া লরিটি উদ্ধারে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ ও টিসি ও ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধাকারী জাহাজ হমজা পদ্মায় নিমজ্জিত লড়িটি উদ্ধার অভিযান পরিচলনা করে দীর্ঘ ১৬ ঘণ্টা চেষ্টার লরিটি উদ্ধার করতে সক্ষম হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪