| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৪ বছর পর ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা

  • আপডেট টাইম: 13-03-2026 ইং
  • 57123 বার পঠিত
৪৪ বছর পর ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা

বাংলাদেশে ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ চলচিত্রে ‘এই মন তোমাকে দিলাম’ গানটি ইতিহাসের অবিস্মরণীয় গান। দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন  দীর্ঘ ৪৪ বছর পর এবার নতুনভাবে গাইলেন গানটি। 

দেশের কিংবদন্তি গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং আনোয়ার পারভেজের সুরে ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংস্করণে ‘দম’ সিনেমায় গেয়েছেন সাবিনা ইয়াসমিন, যেখানে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন। এ গানটিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মোমিন বিশ্বাস্তিত

 সাবিনা বলেন, ‘নতুন এই গানটা ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।’এদিকে তরুণ শিল্পী মোমিন বিশ্বাসও বলেন, সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান গাওয়া তাঁর জন্য স্বপ্নপূরণ।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪