| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা

  • আপডেট টাইম: 14-03-2026 ইং
  • 56364 বার পঠিত
রাজধানীতে আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা

গতকাল রাতের বৃষ্টিতে গত কয়েক দিনের অস্বস্তিকর গরম ও গুমোট আবহাওয়ায় স্বস্তি ফিরেছে রাজধানীতে। আজ শনিবার (১৪ মার্চ) ভোর থেকেই আকাশ মেঘে ঢাকা বইছে শীতল হাওয়া। আজ দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা থাকায় দেখা মেলেনি সূর্যের। আজ সকাল ৭টা থেকে আবহাওয়া অফিসের পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। ফলে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আজ ভোর ৮টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪