| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিস্তিনি হওয়ায় আটকে গেল মোতাজের অস্কার সফর

  • আপডেট টাইম: 14-03-2026 ইং
  • 56085 বার পঠিত
ফিলিস্তিনি হওয়ায় আটকে গেল মোতাজের অস্কার সফর

 ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস অংশ নিতে পারছেন না এবারের অস্কার অনুষ্ঠানে। তার অভিনীত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেখানে উপস্থিত থাকতে পারছেন না অভিনেতা। গত শুক্রবার অভিনেতা নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে এক পোস্টে মোতাজ লিখেন, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে আমাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো বড় আয়োজনে যোগ দিতে না পারাটা সত্যিই কষ্টের।

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশুসহ তার পরিবারের পাঁচ সদস্যকে বাঁচাতে যেয়ে দুই অ্যাম্বুলেন্স কর্মী নিহত হন। হিন্দ রজবকে নিয়ে নির্মিত এই সিনেমাটিতে মোতাজ মালহিস একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে অভিনয় করেছেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরে এক ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্র ব্যবহারকারীদের নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ বিধিনিষেধ আরোপ করেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪