| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে ১১ দলের হুঁশিয়ারি

  • আপডেট টাইম: 14-03-2026 ইং
  • 56003 বার পঠিত
রোববার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে  ১১ দলের হুঁশিয়ারি

১১ দলীয় ঐক্য জোট আগামীকাল রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে। জোটটি আগামী ২৮ মার্চ দিনক্ষণ নির্ধারণ করেছে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরির জন্য। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জোটের পক্ষ থেকে এই ঘোষণা দেন।

আগামীকাল সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো, বলে সাংবাদিক সম্মেলনে জানান হামিদুর রহমান আযাদ। শীর্ষ নেতারা বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাবেন উল্লেখ করে তিনি অভিযোগ করে বলেন, একই দিনে দুটি নির্বাচন হয়েছে এবং ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। সরকারের দায়িত্ব ছিলো এটি বাস্তবায়ন করা। নিয়ম অনুযায়ী দুটি সাধারণ অধিবেশন ডাকার কথা থাকলেও সরকার ডেকেছে মাত্র একটি।

বিএনপির সমালোচনা করে আযাদ বলেন, বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেননি কিন্তু তারা জুলাই সনদে সই করেছেন। একই দিনে গণভোট চেয়েছেন এবং তার পক্ষে ভোটও চেয়েছেন। কিন্তু শেষে এসে তা না মানাটা জাতির সঙ্গে প্রতারণা। এরই মধ্যে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ,ঢালাওভাবে দলীয়করণ ও প্রশাসনিক রদবদলের কর্মকাণ্ড মূলত আরেকটি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা নির্বাচন কারচুপির কৌশল।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪