| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরব আমিরাতকে নতুন বার্তা আইআরজিসির

  • আপডেট টাইম: 14-03-2026 ইং
  • 57926 বার পঠিত
আরব আমিরাতকে নতুন বার্তা আইআরজিসির

ইরানের খার্গ দ্বীপে মার্কিন হামলার পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সংযুক্ত আরব আমিরাতকে জানিয়েছে, সেখানে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন থেকে তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহর, বন্দর এবং ডকগুলোতে আশ্রয় নেয়া মার্কিন সেনাদের ঘাঁটি এবং যেখান থেকে তারা ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, সেখানে আঘাত হেনে সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করাকে নিজেদের বৈধ অধিকার বলে মনে করছে আইআরজিসি।

বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের সাধারণ বাসিন্দা এবং জনবসতিপূর্ণ এলাকাগুলোকে সম্ভাব্য ক্ষতি এড়াতে বন্দর, ডক এবং মার্কিন সামরিক এলাকাগুলো থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে আইআরজিসি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪