| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সঙ্গে চুক্তিতে এখনই আগ্রহী নন ট্রাম্প

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 57271 বার পঠিত
ইরানের সঙ্গে চুক্তিতে এখনই আগ্রহী নন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে এখনই কোনো নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি প্রস্তুত নন। শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও বর্তমান পরিস্থিতিতে তিনি তা করতে ইচ্ছুক নন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সম্ভাব্য চুক্তির শর্তগুলো এখনও যথেষ্ট সন্তোষজনক নয়। তবে চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ না করলেও ট্রাম্প স্পষ্টভাবে বলেন, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ করার অঙ্গীকার করতে হবে।

হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষার বিষয়ে ট্রাম্প জানান, বেশ কয়েকটি দেশ এই লজিস্টিক কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কৌশলগত কারণে তিনি ওই দেশগুলোর নাম প্রকাশ করতে রাজি হননি।

ইরানের তেল রপ্তানির ওপর আঘাত হানার প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি কেন্দ্র ‘খারগ দ্বীপ’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আক্রমণাত্মক সুরে তিনি আরও বলেন, প্রয়োজনে সেখানে আরও হামলা চালানো হতে পারে।

এদিকে বিশ্ববাজারে তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ে উদ্বেগ দেখা দিলেও ট্রাম্প বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তেলের বাজার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিশ্বে তেল ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে সরবরাহ ব্যবস্থার কিছু জায়গায় সাময়িক বিঘ্ন ঘটেছে, যা শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪