| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 55234 বার পঠিত
উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার সঙ্গে সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস যাওয়ার কথা রয়েছে।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয় মির্জা আব্বাসের। অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। মেডিকেল বোর্ড জানিয়েছে, পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪