রাজবাড়ী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাক চালক সজীব (২৫) নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টায় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের কামালদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সজিব নাটোর জেলার বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। ছেন।
রোববার ভোর সাড়ে ৬টায় ফরিদপুরগামী একটি আলুবোঝাই ট্রাক সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক সজীব ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়। আহলাদীপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে,হাইওয়ে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় চালক সজীবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হবে।