| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও রহস্যজনক মরদেহ ফেনীর রাজাঝির দিঘিতে

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 55156 বার পঠিত
আবারও রহস্যজনক মরদেহ ফেনীর রাজাঝির দিঘিতে

ফেনী শহরের রাজাঝির দিঘিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেহ ভেসে উঠেছে। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টায় ফেনী মডেল থানা সংলগ্ন দিঘির উত্তর পাশে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেজা

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী পানিতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এসময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য এবং পিবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘি থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করতে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

এর আগে গত বছরের ৯ ডিসেম্বর রাতে দিঘির পশ্চিম পাশ থেকে শুক্কুর আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার তিন মাস পার হলেও এখনও মৃত্যু রহস্যের সুরাহা হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪