| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড় চমক আনছে গোলমাল ফাইভ

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 55094 বার পঠিত
বড় চমক আনছে গোলমাল ফাইভ

জনপ্রিয় বলিউড পরিচালক রোহিত শেঠির সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি নিয়ে বড় ঘোষণা। গত শনিবার নিজের জন্মদিনে পরিচালক নতুন সিনেমার ঘোষণা দিয়ে একটি প্রোমো ভিডিও শেয়ার করায় দর্শকদের মাঝে আগ্রহ তুঙ্গে।

ভিডিওতে, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু এবং তুষার কাপুরের পাশাপাশি শারমান যোশীর কামব্যাক আগ্রহ আরও বাড়িয়ে তোলে দর্শকদের। শুধু তাই নয়, ভিডিওর শেষে অক্ষয় কুমারের উপস্থিতি সবাইকে চমকে দেয়। সেখানে কালো কুর্তা-পাজামা ও চোখে রোদচশমা পরে ন্যাড়া মাথার লুকে দেখা দিয়েছেন অক্ষয়।

২০ বছর আগে শুরু হওয়া ‘গোলমাল’ পরিচালক রোহিত শেঠির জীবন বদলে দিয়েছে উল্লেখ করে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার টিম আবারও দর্শকদের বিনোদন দিতে এই নতুন যাত্রা। এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়ে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, রোহিত শেঠির গোলমাল পরিবারের এই পাগল সদস্যদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।

২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সিনেমার মাধ্যমে এই সিরিজের যাত্রা শুরু হয়। প্রথম সিনেমায় অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুরের সঙ্গে শারমান যোশী থাকলেও পরবর্তীতে তাকে আর দেখা যায়নি। দীর্ঘ দুই দশক ধরে ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে জায়গা করে নেয়া ‘গোলমাল’ এখন টি-সিরিজ ও রোহিত শেঠি পিকচার্সের ব্যানারে শুরু হতে যাচ্ছে এর পঞ্চম কিস্তির নির্মাণ কাজ।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪