| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ব্যাচেলর পয়েন্টে’ ফিরছে ‘আরেফিন’ চরিত্র

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 55055 বার পঠিত
‘ব্যাচেলর পয়েন্টে’ ফিরছে ‘আরেফিন’ চরিত্র

জনপ্রিয় কমেডি সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ঈদে ফিরছে এই সিরিজের বিশেষ নতুন চ্যাপ্টার। সিজন ৫-এর অংশ হিসেবে এবারের ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০ এ থাকছে নতুন ৮টি পর্ব। তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হচ্ছে, দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছে ‘আরেফিন’ চরিত্রে অভিনেতা শামীম হাসান সরকার।

পরিচালক কাজল আরেফিন অমি জানিয়েছেন,  অভিনেতা তৌসিফ মাহবুব (নেহাল),এর বড় ভূমিকায় দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলে কাবিলা-পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে আরেফিনের এই ফিরে আসা নতুন সব নাটকীয়তা ও হাসির খোরাক জোগাবে। আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের মূল দল অসম্পূর্ণ। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন- এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।

এবারের ঈদে পরিচালক কাজল আরেফিন অমির পুরো সময় তার ব্যাচেলর পয়েন্টের এই বিশেষ চ্যাপ্টারে। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গো’ অ্যাপে এক্সক্লুসিভভাবে দেখা যাবে ৭৩ থেকে ৮০ নম্বর পর্বগুলো। ‘বঙ্গো ঈদ ফেস্ট’ প্যাকেজের আওতায় দর্শকরা ঈদের এই বিশেষ আয়োজন উপভোগ করতে পারবেন। এই সিজনে বরাবরের মতো থাকছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়া ও লামিয়া লামকে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪