ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি শিল্প এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় কারখানার ভেতর থাকা শ্রমিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, শনিবার (১৪ মার্চ) রাতে হিটিং ও কুলিং সরঞ্জাম উৎপাদন কারখানায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ইসফাহান শহরের ভোরের আলো ফোটার সাথে সাথে ঘন ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে একটি যুদ্ধবিমানকে খুব নিচু উচ্চতায় উড়তে দেখা যায়।
যুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী তেহরান ছাড়াও ইরানের যেসব শহরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করছে ইসফাহান তারমধ্যে অন্যতম। ইসফাহান ইরানের সবচেয়ে জনবহুল শহর এবং অসংখ্য শিল্প ও সামরিক কমপ্লেক্সের আবাসস্থল হিসেবে পরিচিত। এ শহরটিতেও কারখানা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে ২০০ বার হামলা চালানো হয়েছে। তৃতীয় সপ্তাহে গড়ানো এ সংঘাত এরইমধ্যে ইরানেই ১৪৪৪ জনের মৃত্যু হয়েছে এবং সাড়ে ১৮ হাজার জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।