| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 54685 বার পঠিত
চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে পুলিশের একটি গাড়িসহ দুইটি যানবাহন পুড়ে গেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে অটোরিকশাটিতে আগুন ধরে যায় এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অটোরিকশাটি পুলিশের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অটোরিকশা ও পুলিশের গাড়ি দুটিই পুড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দুইটি যানবাহনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, চাঁদপুর পুলিশ লাইন্সের গাড়িটি কচুয়া উপজেলার সাচার এলাকায় যাওয়ার পথে ছিল। সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪