| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিইউতে আগুন, ১০ রোগীর মৃত্যু; আহত বহু স্বাস্থ্যকর্মী

  • আপডেট টাইম: 16-03-2026 ইং
  • 55818 বার পঠিত
আইসিইউতে আগুন, ১০ রোগীর মৃত্যু; আহত বহু স্বাস্থ্যকর্মী

ভারতের ওড়িশা রাজ্যের কটকে অবস্থিত  এসসিবি মেডিক্যাল কলজে এর আইসিইউতে আগুনে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সোমবার ( ১৬ মার্চ ) ভোর প্রায় ৩টার দিকে হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকাজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে যায়। এ সময় হাসপাতালে কর্মীরা আইসিইউ থেকে রোগীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ১০ জন রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন জানান, আইসিইউর ভেতরেই সাতজন রোগীর মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে অন্য ওয়ার্ডে নেওয়ার সময় তাদের মৃত্যু হয়। তবে তারা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নাকি আগুনে পুড়ে মারা গেছেন, তা এখনও স্পষ্ট নয়।

মুখ্যমন্ত্রী ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের বেশ কয়েকজন কর্মচারী আহত হন। অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন এবং অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

 



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪