আগামী মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব সরকারি অফিস-আদালত ঈদুল ফিতরের ছুটিতে যাবে। সোমবার (১৬ মার্চ) সরকারি কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানগুলো টানা এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সব সরকারি অফিস, আদালত ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ২১ মার্চ উদযাপিত হতে পারে। তবে, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল।
মন্ত্রিসভার ৫ মার্চের বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় সব মিলিয়ে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়েছে।
ঘোষিত এ ছুটির সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।