| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদির মুক্তি

  • আপডেট টাইম: 16-03-2026 ইং
  • 54165 বার পঠিত
ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদির মুক্তি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে  রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক আদেশে দেশের বিভিন্ন কারাগারের পাঁচ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয় বলে নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ। 

সাজা মওকুফ পাওয়া পাঁচ কয়েদি হলেন- চাঁদপুর জেলা কারাগারে বন্দি আকাশ রিশি ওরফে আকাশ দাশ, লক্ষ্মীপুর জেলা কারাগারে বন্দি রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. জিকরুল হক ওরফে জিকু, রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. নুরুজ্জামান, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. আব্দুল করিম।

আদেশে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন অপরাধে দণ্ডিত অর্ধেকের বেশি সাজাভোগকৃত পাঁচজন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে। অন্য কোনো কারণে এসব কয়েদিকে আটক রাখার আবশ্যকতা না থাকলে জরিমানা/অর্থদণ্ড আদায়পূর্বক (প্রযোজ্য ক্ষেত্রে) তাদের অবিলম্বে মুক্তি প্রদানের জন্য অনুরোধ করা হলো।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪