| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 16-03-2026 ইং
  • 54721 বার পঠিত
নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সদর উপজেলায় মেঘনা নদীর শাখা নদীতে রোববার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র আবির হোসেন (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে নলবুনিয়াকান্ডির গুদারাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবির সদর উপজেলার সৈয়দপুর এলাকার মো. আকতার হোসেনের ছেলে এবং মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রোববার চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। তিনজন সাঁতরে উপরে উঠতে পারলেও আবির হোসেন নিখোঁজ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে আজ সোমবার সকালে ২০ ফুট পানির নিচ থেকে পুলিশে আবিরের মরদেহ উদ্ধার করে।  উদ্ধারকৃত মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪