সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলায় দণ্ডবিধির ১২০ (ক) ৪২০/৪০৬ ধারায় অভিযোগ সংযুক্ত করার আবেদন করেন
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাজধানীর উত্তরায় নগদ কোম্পানির ডিস্ট্রিবিউটরের কাছ থেকে র্যাব পরিচয়ে এক কোটি আট লক্ষ ১১ হাজার টাকা ডাকাতির ঘটনার চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং উত্তরা বিভাগ ও উত্তরা পশ্চিম থানা পুলিশ। এসময় নগদ ২২ লাখ ১০ হাজার ৭৮০ টাকা, ব্যাংকে গচ্ছিত ১২ লাখ টাকা ও একটি হাইয়েস গাড়ি জব্দ করা হয়েছে।
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১ হাজার ২৫৫টি যানবাহন থেকে ৩৫ লাখ ২৬ হাজার ২৩৩ টাকা যাত্রীদের মাঝে ফেরত দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় বেশিরভাগ রাজনৈতিক দল জানিয়েছে, আপাতত তিন পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যার সবকটিই ইলেকটোরাল কলেজ পদ্ধতির অন্তর্ভুক্ত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে, তাতে এখন আর বসে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন।
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ জাহাঙ্গীর হোসেনের নামে উত্তরায় থাকা একটি প্লট ও তার ওপর স্থাপনা জব্দের আদেশ দিয়েছেন আদালত।
:বিশ্ব শরণার্থী দিবস ২০২৫ এর প্রাক্কালে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস কক্সবাজারে মানুষের জীবন বাঁচাতে এবং সবুজ প্রত্যাবর্তনে সহায়তার জন্য অতিরিক্ত ২.১ মিলিয়ন মার্কিন ডলার ( ২৫.৭ কোটি টাকা) সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। এ অনুদান রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচ্ছন্ন রান্নার জ্বালানি সরবরাহ, পরিবেশ পুনর্বাসন, শরণার্থী ও বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর জন্য সবুজ দক্ষতা উন্নয়নে সহায়তা করবে।
রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম আদালত থেকে পালিয়ে গেছেন। হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা।
আগামী ২২ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে হতে যাওয়া সম্মেলনে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বক্তব্য আরও জোড়ালোভাবে তুলে ধরা হবে
রাজধানীর ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি করার পরও তারা তিনজনকে গ্রেপ্তার করেছে। মাদক ও গাড়ি জব্দ করেছে।