ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হয়।
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার মধ্যে তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
জনদুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ বা মিটার ভাড়া প্রত্যাহার করেছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই জনবান্ধব পদক্ষেপ বাস্তবায়ন করেছে
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন । নতুন এই দায়িত্ব প্রাপ্তির পর এখন বড় প্রশ্ন—তিনি কি মন্ত্রীর দায়িত্ব পালন করবেন, কিংবা আগামী এক বছর তিনি কী করবেন।
রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।
দেশের চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নারী হাসপাতালের পাশাপাশি শিশুদের উন্নত চিকিৎসার জন্য নতুন প্রকল্পের ঘোষণা দেন মন্ত্রী
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ মানুষের বহুল ব্যবহৃত এসব যানবাহনের ওপর কোনো ধরনের নতুন কর আরোপ করা হচ্ছে না।
রাজধানীর মিরপুর এলাকায় এক বৃদ্ধা নারীর পচাগলা লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রবীণদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা।
পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে গড়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জও ২৩.৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।
গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য তারা পরিকল্পিতভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবানও জানান তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আলোচিত রামিসা হত্যা মামলার আত্মপক্ষ সমর্থন শুনানিতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খানম ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন। একদিকে সোহেল রানা অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেও, অন্যদিকে তার স্ত্রী স্বপ্না নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন।
রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ।
দেশের প্রত্যেক নাগরিকের কথা বিবেচনায় রেখেই আসন্ন বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।