রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়।
সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা বরদাস্ত করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সন্ত্রাসীদের ধৃষ্টতার উপযুক্ত জবাব দেয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকার কারণে জঙ্গল সলিমপুর এলাকাটি অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিলো। খুব দ্রুতই এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানান তিনি।
বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ নৌরুট সদরঘাট–দক্ষিণাঞ্চল এবং পাটুরিয়া–দৌলতদিয়া রুটে সাময়িকভাবে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে ঘাট এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা হাজারো যাত্রী।
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৬, যা সাধারণত মৃদু কম্পন হিসেবে ধরা হয়।
জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর হামলার ঘটনায় কিছুটা অসাবধানতা ও দুর্বলতা ছিলো বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক আহসান হাবীব পলাশ।
ভয়াবহ আগুন লেগেছে রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন।
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৫ মে) এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকারের ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নিজ মন্ত্রণালয়ের ভেতরে ‘কিচেন ক্যাবিনেট’-এর প্রভাব ও অভ্যন্তরীণ চাপের কারণে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন একাধিকবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গেছে। তবে তা গৃহীত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কিছু গোষ্ঠীর অযাচিত প্রভাব এবং সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতার কারণে তিনি অন্তত তিনবার পদত্যাগের বিষয়ে ভাবনা-চিন্তা করেন।
শ্রমিকদের সর্বোচ্চ আইনি সুরক্ষা ও সহযোগিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলোতে আগামী পাঁচ বছরে মোট ৫ বিলিয়ন ডলারের অর্থায়ন প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার (২৫ মে) ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডা।
আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়েছে। ঈদযাত্রার তৃতীয় দিনে সোমবার (২৫ মে) সকাল থেকেই স্টেশনের সব প্ল্যাটফর্মে দেখা যায় উপচে পড়া ভিড়। তবে যাত্রীদের এই চাপের মধ্যেই একাধিক ট্রেন সময়সূচি অনুযায়ী না ছাড়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।