| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, তদন্ত কমিটি গঠন : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে একটি রুটির কারখানার (বেকারি) অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০ মে) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

জনগণের সেবাই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

জনগণের সেবাই সরকারের রাজনীতির প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিস্তারিত...

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: আরো ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিস্তারিত...

গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সাদাসিধে ও নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং বাস্তববাদী রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান জাতির স্মৃতিতে চিরকাল উজ্জ্বল থাকবে।

বিস্তারিত...

দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি যাত্রা শুরু হওয়ায় দেশে এসেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিস্তারিত...

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী ৩ জুন তাদের প্রতিবেদন জমা দেবে বল জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বিস্তারিত...

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

আজ শনিবার (৩০ মে) বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি।

বিস্তারিত...

সিটি করপোরেশনের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।

বিস্তারিত...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী শনিবার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আগামীকাল শনিবার (৩০ মে) যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে তিনি শাহাদাতবরণ করেন। এরপর থেকেই দিনটি দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়ে থাকে।

বিস্তারিত...

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাজধানী ঘুরছেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সরাসরি তদারকি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার পরিস্থিতি দেখতে বের হন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪