প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তীতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে তার পরিবার। একইসঙ্গে পাঠ্যপুস্তকে তার কবিতা ও গান আরও বিস্তৃতভাবে অন্তর্ভুক্ত করার আহবানও জানানো হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ার পর ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (২৫ মে)। আজ বিক্রি করা হচ্ছে আগামী ৪ জুনের ট্রেনযাত্রার টিকিট।
আজ বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২৪ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। ওইদিনই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশের বিদ্যুৎ খাতের সমস্যা দ্রুত সমাধানে সংসদের পরবর্তী অধিবেশনে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পার্লামেন্টই হবে সকল সমস্যার সমাধানের কেন্দ্র।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যার মামলার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, মামলাটির চার্জশিট দাখিলসহ বিচারিক কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচার শেষ করার লক্ষ্য রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিবিড়ভাবে কাজ করছে।
কোরবানির ঈদকে কেন্দ্র করে পশু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, হাটে নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের পররাষ্ট্রনীতি ও দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে রেলওয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।