| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দেশজুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট

রংপুর বিভাগের শঠিবাড়ি, বেতগাড়ি, খানসামা ও বড়বাড়িসহ শতাধিক স্থায়ী ও অস্থায়ী হাটে গরু নিয়ে ভিড় করেছেন খামারি ও কৃষকরা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারি ক্রেতাদের উপস্থিতিও দেখা যাচ্ছে। তবে অনেক পাইকারি ব্যবসায়ীর দাবি, গত বছরের তুলনায় এবার মণপ্রতি গরুর দাম ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বেশি।

বিস্তারিত...

ঈদযাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা, বাড়ছে বিশেষ ট্রেনের সংখ্যা

ঈদের আনন্দ পরিবার-প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রোববার (২৪ মে) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ দেখা গেলেও এবার এখন পর্যন্ত বড় ধরনের হুড়োহুড়ি বা বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি।

বিস্তারিত...

রামিসা হত্যা মামলা : ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে

রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্ট সম্পন্ন হয়েছে। রিপোর্টে মৃত্যুর আগে শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। রোববার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিস্তারিত...

শিশু ও নারী নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড সমাজের চরম অবক্ষয়ের একটি উদাহরণ। বর্তমান সরকার কোনোভাবেই শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা সহ্য করবে না। তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যেই এ মামলার দোষীদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঘটানোর সাহস কেউ না পায়।

বিস্তারিত...

অপরাধ দমনে সরকার কোনো ধরনের আপস করবে না : তথ্যমন্ত্রী

অপরাধ দমনে সরকার কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

বিস্তারিত...

রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট সিআইডির কাছে হস্তান্তর

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ডিএনএ রিপোর্ট তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে এই ডিএনএ রিপোর্ট সংগ্রহ করে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

বিস্তারিত...

গণপরিবহন চালকদের জন্য বিআরটিএর কঠোর সতর্কবার্তা

গণপরিবহন চালকদের কর্মঘণ্টা মেনে চলার বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে নির্ধারিত সময়ের বাইরে যানবাহন না চালানোর নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে চালকের লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু, আহত বহু

দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে কুষ্টিয়ায় পাঁচজন, দিনাজপুরে তিনজন, যশোরে চারজন এবং ফরিদপুর, সিরাজগঞ্জ ও জয়পুরহাটে একজন করে নিহত হয়েছেন।

বিস্তারিত...

ত্রিশালে খরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও পলি জমে ভরাট হয়ে যাওয়া খরার খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

রামিসা হত্যা মামলার বিচার ঈদের পর শুরু হবে: আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম ঈদুল ফিতরের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিস্তারিত...

তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত বহু

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়া, দিনাজপুর ও ফরিদপুরে এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বিস্তারিত...

ঈদযাত্রায় সিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই: রেল সচিব

এবারের ঈদযাত্রায় ট্রেনের সিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদযাত্রা উপভোগ করতে পারবেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪