ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগ, আত্মসমর্পণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহিমায় প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী ঈদের আয়োজন সম্পন্ন হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিবর্গসহ হাজারো মুসল্লি অংশ নেবেন।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে মহানগরীর প্রায় ১ হাজার ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবেন ১ হাজার ৫০০ পুলিশ সদস্য। আর ঈদের দিন পুরো ঢাকাজুড়ে দায়িত্ব পালন করবেন প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য।
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হয়।
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ইঙ্গিত পেয়েছেন স্বাস্থ্য অধিদফতরের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক তদন্ত শুরু করেছে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ঘটনার পর থেকেই হাসপাতালটি পুলিশের নজরদারিতে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ওপরও নজরদারি জোরদার করা হয়েছে।
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল–এ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাড়তি যাত্রীচাপ ও কোরবানির পশু পরিবহনের অতিরিক্ত চাপের মধ্যেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। বুধবার (২৭ মে) সকাল থেকে স্টেশনে যাত্রীদের চাপ ক্রমেই বাড়তে থাকে। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীচাপ।
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে ‘দুর্ঘটনাজনিত’ বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (২৭ মে) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন।
তৃতীয় বাংলাদেশি নারী ও দেশের অষ্টম পর্বতারোহী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্নি। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব নিশ্চিত করেছে, আজ মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান এবং সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ মে) ভোররাতে হাসপাতালের একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। আগামী রোববার (৩১ মে) তারা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ওই এলাকায় পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ইউনিটের বেশিরভাগ কর্মকর্তার ছুটি বাতিল ও কিছু ক্ষেত্রে ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদে মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা দেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো ধরনের সুনির্দিষ্ট নাশকতার হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।