দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য নতুন মূল্যহার ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গড়ে ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং নতুন এই ট্যারিফ জুন মাস থেকেই কার্যকর হবে।
সরকার দেশের গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন, স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে পরিচালিত হতে সহায়তা করতে চায় বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য এবং সরকার সে নীতিতেই অটল রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় উন্নয়ন বরাদ্দের নামে দেওয়া অর্থ ব্যবহার করে জামায়াত ও এনসিপি নির্বাচনে সুবিধা নিয়েছে এবং এভাবেই তারা ৭৭টি আসন পেয়েছে, দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান
ঢাকা, ০১ জুন (সোমবার): আজ বিশ্ব দুগ্ধ দিবস। ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) দিবসটি ঘোষণা করে। সেই থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্যতালিকায় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে।
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। অভিযোগ গঠন করা হলে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
জ্বালানি তেলের দাম ফের বাড়িয়েছে সরকার। জুন মাস থেকে পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। রোববার (৩১ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নামের বানান ভুল লেখাকে কেন্দ্র করে চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে বদলি করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদফতর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
হজ বুলেটিনে জানানো হয়, মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে কোনোভাবেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এলাকাটিতে অবৈধ দখলদারদের তালিকা ইতোমধ্যে তৈরি করা হয়েছে, তবে স্থানীয় প্রকৃত বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না; বরং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।
তামাক ও নিকোটিনজাত পণ্যের ভয়াবহ ক্ষতি থেকে দেশের জনগণ, বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৩১ মে) ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে দেয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশজুড়ে পালিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।