রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ভিকটিমের মা পারভিন বেগম, বাবা আব্দুল হান্নান মোল্লা, বোন রাইসা আক্তারসহ মোট ১০ জন সাক্ষী।
আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য দেওয়া এবং তা প্রচার না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় নিহত শিশুর বাবা-মায়ের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও মানসিক অবস্থা বিবেচনায় রামিসার বড় বোনের সাক্ষ্য ‘ক্যামেরায়’ (ক্লোজড ডোর) গ্রহণের অনুমতি দিয়েছেন আদালত।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার বাদী ও নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা সাক্ষ্য দেয়া শুরু করেন।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর আগে তিনি এ দাবি জানান।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২ জুন)। সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ কার্যক্রম শুরু হয়।
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা এই সময়ের মধ্যে বন্ধ থাকবে
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযান চলছে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুর পর তার মরদেহ সেখানে গোসল শেষে আনা হলে বাদ মাগরিব জানাজার আয়োজন করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।
ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নেয়া গণমুখী উদ্যোগগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র পরিচালনার একটি উদাহরণ বলে মন্তব্য করেছেন, তার উপদেষ্টা মাহদী আমিন।
রাজধানীর সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনের ভেতরের একটি ওয়াশরুম থেকে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরের দিকে ভবনটির ভেতরে থেকে মরদেহটি দেখতে পেয়ে উপস্থিত লোকজন বিষয়টি কর্তৃপক্ষকে খবর দেন।