| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপরিচিতদের সন্দেহজনক আনাগোনা দেখলে সতর্ক হোন : ডিএমপি ...

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 55370 বার পঠিত
অপরিচিতদের সন্দেহজনক আনাগোনা দেখলে সতর্ক হোন : ডিএমপি ...

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে পুলিশ বলছে, যে কোনো সন্দেহজনক কার্যকলাপ দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমে কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি জানান, সীমিত জনবল থাকা সত্ত্বেও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তবে এ ক্ষেত্রে জনসচেতনতা ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিএমপি কমিশনার বলেন, কোনো এলাকায় হঠাৎ অপরিচিত ব্যক্তির আনাগোনা, একই মোটরসাইকেলে বারবার ঘোরাফেরা, কিংবা অস্বাভাবিকভাবে অচেনা লোকজনের জমায়েত এ ধরনের ঘটনা লক্ষ্য করলে স্থানীয়দের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে একত্রিত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করারও আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, সন্দেহজনক আচরণ চোখে পড়লে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা উচিত।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪