| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকার পর্যাপ্ত তেলের সরবরাহ নিশ্চিত করছে: রবিউল আলম

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 55436 বার পঠিত
সরকার পর্যাপ্ত তেলের সরবরাহ নিশ্চিত করছে: রবিউল আলম

পাবলিক পরিবহনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার পর্যাপ্ত তেলের সরবরাহ নিশ্চিত করছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৭ মার্চ) পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের ৭০ কিলোমিটার এলাকায় নির্মাণাধীন ‘রাবনাবাদ সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, আগে যাত্রীর চাপ সামলাতে যে রেশনিং পদ্ধতি ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। এটি শুধুমাত্র জাতীয় সমস্যা নয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটও বিশ্বজুড়ে বিদ্যমান।

তিনি আরও বলেন, মাত্র ২৫ দিনের মধ্যে সরকার সবাইকে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছে এবং জনগণের প্রত্যাশা ও দাবিকে প্রাধান্য দিয়ে কাজ করছে।

রাবনাবাদ সেতু নির্মাণ হলে এলাকার জনভোগান্তি লাঘব হবে এবং অর্থনীতিতে গতি আসবে। মন্ত্রী জানান, কর্মজীবী মানুষ তাদের উৎপাদিত পণ্য সহজে পরিবহন করতে পারবে এবং উপজেলা থেকে জেলা ও রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, যা উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি এও বলেন, সেতুটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪