| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নৌপথে নেই চিরচেনা সেই ভিড়

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 55350 বার পঠিত
নৌপথে নেই চিরচেনা সেই ভিড়

সদরঘাট লঞ্চ টার্মিনালে এবার ঈদযাত্রায় নেই চিরচেনা সেই উপচে পড়া ভিড় । কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা স্বস্তিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সদরঘাট এলাকা ঘুরে যাত্রী ও লঞ্চ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই বাড়ির পথে রওনা হয়েছেন যাত্রীরা। এবারের ঈদযাত্রায় টার্মিনালে যাত্রীদের যাতায়াত সহজ করতে সরকারের পক্ষ থেকে নেওয়া বিশেষ কিছু উদ্যোগে পরিবেশ আগের তুলনায় অনেক উন্নত ও সুশৃঙ্খল বলে সন্তোষ প্রকাশ করেন তারা। রাখা হয়েছে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য পর্যাপ্ত হুইলচেয়ারের ব্যবস্থা এছাড়া যাত্রীদের ভারী মালামাল বহনের জন্য বিনামূল্যে ট্রলি ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে ২০টিরও বেশি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। এছাড়া যাত্রীদের চাপ বৃদ্ধি পেলে তাৎক্ষণিকভাবে ছেড়ে যাওয়ার জন্য আরও প্রায় ৫০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। লঞ্চ মালিকরা জানান, যাত্রী সংখ্যা বাড়লে শিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে সবগুলো লঞ্চ ছেড়ে যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪