| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাহুল্য খরচ না করেই প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত যমুনা

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 55322 বার পঠিত
বাহুল্য খরচ না করেই প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত যমুনা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছিলেন। জাতীয় নির্বাচনের পর ২৮ ফেব্রুয়ারি যমুনা ছেড়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানেই উঠবেন। তাই এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে যমুনা। 

নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুবিধা বিবেচনা করে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হয়েছে যমুনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপচয় কমাতে এর সংস্কার কাজে বাড়তি খরচ হচ্ছে না বলে জানিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।

প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচি এখানে পালন করেছেন। কিন্তু বসবাসের জন্য কবে যমুনায় উঠবেন তা জানা যায়নি। প্রধান প্রকৌশলী জানিয়েছেন, যখনই নির্দেশনা পাবেন, সে অনুযায়ী প্রস্তুতি নেয়া আছে। যমুনায় ওঠার সিদ্ধান্ত হলে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে সব প্রস্তুত হবে বলেও জানান তিনি। 

অন্যদিকে ঈদের পরই প্রধান বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান উঠবেন মিন্টো রোডের সরকারি বাসায়। সে বিষয়ে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, যে বাসাগুলো আমরা বুঝে পেয়েছি, সেগুলো সংস্কার কাজ করছি। মন্ত্রীদের কিছু বাংলো ঈদের আগেই বুঝিয়ে দেওয়া যাবে। আর বাকিগুলো আমরা ঈদের পর।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪