| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানের মানুষদের কাছে এটা গ্রহণযোগ্য নয় : গজনফার

  • আপডেট টাইম: 18-03-2026 ইং
  • 52239 বার পঠিত
আফগানিস্তানের মানুষদের কাছে এটা গ্রহণযোগ্য নয় : গজনফার

আফগানিস্তান স্পিনার আল্লাহ গজনফার কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে আবেগঘন বার্তা দিয়েছেন। সোমবার ওই হামলায় ৪০০ সাধারণ মানুষের প্রাণহানি ঘটে এবং আড়াইশর মতো আহত হন। যদিও এ হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

আফগান স্পিনার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘সেখানকার মানুষের টাকা নেই চিকিৎসার আর এখন পাকিস্তানের সামরিক বাহিনী ওই জায়গাকেও লক্ষ্যবস্তু বানিয়ে এই মানুষগুলোকে শহীদ করল। আফগানিস্তানের মানুষদের কাছে এটা গ্রহণযোগ্য নয়।’

একই সঙ্গে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘তারা কী প্রমাণ করার চেষ্টা করছে জানি না, তবে তারা সাধারণ মানুষকে লক্ষ্য করছে যা আফগানিস্তান মেনে নিতে পারে না। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে এটা পাকিস্তানের জন্য খুব খারাপ হবে।’

আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে যাওয়া গজনফার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতকে ‘কাছের বন্ধু’ হিসেবে অভিহিত করে সাহায্যের আকুতি জানিয়ে বলেন, ‘ভারত আমাদের কাছের বন্ধু আমরা এই বিষয়ে তাদের সঙ্গে সম্পৃক্ত হতে ও কথা বলতে চাই, যেন এসব না ঘটে। অন্য দেশগুলোর প্রতিও আমাদের এই অনুরোধ। পৃথিবী এখন অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা কারো জন্য ভালো নয়।’ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪