| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীর সমঅধিকার প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 18-03-2026 ইং
  • 54808 বার পঠিত
নারীর সমঅধিকার প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার ( ১৭ মার্চ ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন ( সিএসডব্লিউ৭০)-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের পূর্ণ অঙ্গীকারের কথা তুলে ধরেন। 

তিনি বলেন, পরিচয় বা আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার উন্মুক্ত করতে হবে। তারা যেন নির্ভয়ে ও কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই আইনি সুরক্ষা পেতে পারে, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সক্ষমতা ও প্রতিশ্রুতির প্রতিফলন।

ড. খলিলুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন নতুন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ বিশেষ করে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের ওপর বেশি প্রভাব ফেলছে।

এ পরিস্থিতি মোকাবেলায় নারী নেতৃত্বের মাধ্যমে বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, নারীর অবস্থা বিষয়ক জাতিসংঘের ৭০তম অধিবেশন ৯ থেকে ১৯ মার্চ পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনে সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা, বৈষম্যমূলক আইন বাতিল এবং কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪