| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 18-03-2026 ইং
  • 54649 বার পঠিত
যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ( ১৮ মার্চ ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঈদের দিন সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন এবং সেখান থেকে সরাসরি যমুনায় উপস্থিত হবেন।

অনুষ্ঠানে প্রথমে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক এবং সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গেও তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে যাবেন। সেখানে তিনি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

দীর্ঘ প্রায় দেড় যুগ পর এটি তারেক রহমানের দেশের মাটিতে প্রথম ঈদ উদযাপন। গত ১৭ বছর তিনি লন্ডনে অবস্থান করে ঈদ পালন করেন। গত বছরের ২৫ ডিসেম্বর তিনি পরিবারসহ দেশে ফিরে আসেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪