| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইজিপির বাড়িতে চুরির খবর ‘ভিত্তিহীন’, জানালো পুলিশ

  • আপডেট টাইম: 18-03-2026 ইং
  • 54448 বার পঠিত
আইজিপির বাড়িতে চুরির খবর ‘ভিত্তিহীন’, জানালো পুলিশ

বাগেরহাটে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর বাড়িতে চুরির যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা পুলিশ।

বুধবার (১৮ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে মোহাম্মাদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, বলেন, আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়া কিছু গণমাধ্যম ভুল তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ পায় যে, বাগেরহাটে আইজিপির বাড়ি থেকে বৈদ্যুতিক তার চুরি হয়েছে, ফলে বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তবে পুলিশ জানিয়েছে, প্রকৃত ঘটনা ভিন্ন। বাসার বাইরের ওয়ালের পাশে থাকা সার্ভিস লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। পরে অজ্ঞাত ব্যক্তিরা সেটি নিয়ে যায়। বিষয়টি জানার পর থানা পুলিশ অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪