| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 19-03-2026 ইং
  • 53175 বার পঠিত
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঈদে জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং প্রধানমন্ত্রীও এতে অংশ নেয়ার সম্মতি দিয়েছেন। ফলে এবারে ঈদগাহে দুই ভিআইপিকে একসঙ্গে নামাজ আদায় করতে দেখা যাবে।

তিনি আরও জানান, জাতীয় ঈদগাহে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের নামাজে অংশ নেবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে।

প্রসঙ্গত, আগের ঘোষণা অনুযায়ী, বৈরি আবহাওয়ার কারণে যদি জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হয়, তবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪