| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানি নারী ফুটবল দলের সদস্যরা দেশে ফেরার পর বড় সংবর্ধনা

  • আপডেট টাইম: 19-03-2026 ইং
  • 50570 বার পঠিত
ইরানি নারী ফুটবল দলের সদস্যরা দেশে ফেরার পর বড় সংবর্ধনা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের নারী জাতীয় ফুটবল দলের সদস্যরা বুধবার দেশে ফিরেছেন। তারা মালয়েশিয়া, ওমান ও ইস্তানবুল হয়ে তুরস্কের গুরবুলাক-বাজারগান সীমান্ত দিয়ে ইরানি ভূখণ্ডে প্রবেশ করেন। তেহরানে তাদের স্বাগত জানাতে বড় ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই দল গত মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে ইরানের জাতীয় সংগীতের সময় নীরব থাকেন, যা দেশটির নেতৃত্বের কাছে প্রতিবাদ হিসেবে বিবেচিত হয়। এর পর, ১০ মার্চ অধিনায়ক জাহরা ঘানবারিসহ পাঁচজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। পরে আরও একজন খেলোয়াড় ও একজন সাপোর্ট স্টাফ যুক্ত হন, মোট সাতজন।

দলত্যাগকে কেন্দ্র করে ইরান ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। মানবাধিকার কর্মীরা দাবি করেছেন, দলত্যাগী খেলোয়াড়দের পরিবারের ওপর ইরান সরকার প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। অন্যদিকে, ইরান অভিযোগ করেছে অস্ট্রেলিয়া খেলোয়াড়দের দেশত্যাগে প্ররোচিত করেছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্ক জানান, তাদের নিরাপদ স্থানে রেখে গোপন আলোচনা চালানো হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে শেষ পর্যন্ত জাহরা ঘানবারিসসহ পাঁচজন সদস্য দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। দুই সদস্য এখনও অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

ইরানি সংবাদ সংস্থা ‘মেহের’-এর প্রকাশিত ছবিতে দেখা গেছে, সীমান্তে পতাকা হাতে একটি ছোট দল তাদের স্বাগত জানাচ্ছে। সেখানে উপস্থিত ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ বলেছেন, তারা নারী হলেও পুরুষোচিত সাহস ও শক্তি দেখিয়েছেন। আমরা তাদের অভিনন্দন জানাতে এখানে জড়ো হয়েছি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪