| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা রেলওয়ে স্টেশনে অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 52786 বার পঠিত
ঢাকা রেলওয়ে স্টেশনে অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন

ঈদের আগে ঘরমুখো মানুষের যাতায়াতের শেষ দিন শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি কম থাকায় অনেক ট্রেনই অর্ধেক যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাচ্ছে।  ১৯ মার্চ স্টেশনে যে সংখ্যক যাত্রীর সমাগম ছিল, আজ তার চারভাগের এক ভাগও নেই। টিকিট কাউন্টারের সামনেও নেই তেমন জটলা। যাত্রী কম থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি চোখে পড়ে । 

বাংলাদেশ রেলওয়ে বরাবর ২৯ রমজান হিসেব করে ট্রেনের টিকিট বিক্রি করায় এবারও সেই হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত টিকিট বিক্রি করা হয়েছিল। ফলে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পর ১৯ তারিখ সন্ধ্যায় ২০ মার্চ এবং ঈদের পরের দিন ২২ মার্চের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। তবে ঈদের দিন ২১ মার্চ দেশে কোনো আন্তঃনগর ট্রেন চলবে না, তাই ওই দিনের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। বৃহস্পতিবার ট্রেনে উঠতে ধাক্কাধাক্কির ঘটনা দেখা গেলেও আজ পর্যাপ্ত যাত্রী না থাকায় পুরো ফাঁকা কোচ নিয়েই যাত্রা করে ট্রেন। এদিকে কর্তৃপক্ষ পর্যাপ্ত যাত্রী না থাকা এবং দীর্ঘ বিলম্বের কারণে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে।

ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল ফিতর কখনো ২৯, আবার কখনো ৩০ রোজা পূর্ণ হয়ে উদযাপিত হওয়ায় সরকারি-বেসরকারি অফিসও ২৯ রোজা ধরে ছুটি নির্ধারণ করে। বাংলাদেশ রেলওয়েও একই হিসেবে টিকিট বিক্রি করে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪