মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলে সরকার তাদের নিরাপদভাবে আনার বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সৌদি আরব থেকে নিহত মোশাররফ হোসেন এর মরদেহ শুক্রবার (২০ মার্চ) সকালে দেশে পৌঁছায়। মরদেহ হস্তান্তর করার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মোশাররফ হোসেনসহ এ পর্যন্ত মারা যাওয়া পাঁচ বাংলাদেশির পরিবারের পুনর্বাসন এবং সন্তানদের দায়িত্ব সরকারের তত্ত্বাবধানে হবে।
তিনি আরও জানান, আটকে পড়া প্রবাসীদের সম্ভাব্য সব ধরনের সহায়তা এবং চাকরি হারানো প্রবাসীদের জন্য বিশেষ তদারকির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ প্রদান করেছেন।
সরকারের এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।