| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইনজুরিতে ছিটকে গেলেন সোহেল রানা

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 50172 বার পঠিত
ইনজুরিতে ছিটকে গেলেন সোহেল রানা

আজ (শুক্রবার) রাতে ভিয়েতনামের উদ্দেশে দেশ ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে ১৬ মার্চ ক্যাম্প শুরু করেছিলেন। দুই দিন অনুশীলনের পর আজ সকালে ২২ জনের স্কোয়াড চূড়ান্ত করতে ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন তিনি।  

ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দ বাদ পড়বেন তা আগেই জানা ছিল। তবে গতকাল অনুশীলনে ব্যথা পাওয়ায় নিয়মিত খেলোয়াড় সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক। কোচের ম্যাচ পরিকল্পনায় তিনি থাকলেও অনুশীলনে ব্যথা পাওয়ায় শেষ পর্যন্ত দলের সঙ্গে যেতে পারছেন না তিনি । 

মিডফিল্ডার মানিক জাতীয় দলে অনেকদিন পর ফিরলেও তার এই ফেরা দীর্ঘস্থায়ী হয়নি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে চূড়ান্ত দলে ঠাঁই  না দেয়ায় মাত্র চারদিন পরই আবার বাসায় ফিরতে হচ্ছে তাকে। 

এদিকে হ্যাভিয়ের ক্যাবরেরার অন্যতম ভরসার জায়গায় থাকা ডিফেন্ডার ইসা ফয়সাল সাম্প্রতিক সময়ে দলে ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি তিনি।  ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরের দলে জায়গা চূড়ান্ত করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি শাকিল হোসেন ও রফিকও বাদ পড়েছেন স্কোয়াড থেকে।  ফুটবলে চূড়ান্ত স্কোয়াড এবার ঢাকা থেকে ২২ জন নিয়ে যাচ্ছে আর হামজা চৌধুরী আগামী পরশু (রোববার) ভিয়েতনামে যোগ দেবেন। 



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪