| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৫ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 52722 বার পঠিত
মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৫ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায়, ইরানসহ বিভিন্ন দেশ থেকে পর্যায়ক্রমে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) সৌদি আরব থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ দেশে আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, সরকারের কাছে প্রবাসী নাগরিকদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি। যারা যুদ্ধময় দেশগুলোতে আছেন, তাদের নিরাপত্তার জন্য সরকার নিরলসভাবে কাজ করছে।

ইরান থেকে ১৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হচ্ছে। প্রতিমন্ত্রী আরও জানান, প্রয়োজন অনুযায়ী আরও বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, নিহত প্রবাসীর পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং শিক্ষার দায়িত্ব নেওয়া হবে। “মধ্যপ্রাচ্যের সংঘাতে যারা মারা গেছেন, তাদের পরিবারকে সাড়ে তিন লাখ টাকা দেওয়া হবে। বিএমইটির কার্ডধারীরা আরও ১০ লাখ টাকা পাবেন। তাদের কর্মসংস্থান এবং অন্যান্য সহায়তার বিষয়ে আমরা সবরকম ব্যবস্থা নেবো,” তিনি জানান।

নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে, তিনি মো. সুরজত আলীর ছেলে। ৮ মার্চ সৌদি আরবের আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি প্রাণ হারান। শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট (এসভি ৮০৬) থেকে তার মরদেহ দেশে আসে।

মরদেহ গ্রহণের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪