| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়েদের দলে নারী কোচ রাখা বাধ্যতামূলক : ফিফা

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 50113 বার পঠিত
মেয়েদের দলে নারী কোচ রাখা বাধ্যতামূলক : ফিফা

ফিফা মেয়েদের ফুটবলে নতুন একটি নিয়ম আনতে চলেছে। নিয়ম অনুযায়ী, ফিফার মেয়েদের ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দলে অবশ্যই অন্তত একজন নারী প্রধান কোচ বা সহকারী কোচ থাকতে হবে। এবছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ মেয়েদের বিশ্বকাপ এবং নারী চ্যাম্পিয়ন্স কাপ প্রতিযোগিতায় নিয়মগুলো কার্যকর করা হবে বলে বৃহস্পতিবার ফিফা কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

নতুন নিয়ম অনুযায়ী,প্রতিটি দলের বেঞ্চে থাকা অন্তত দুজন স্টাফ সদস্য অবশ্যই নারী হতে হবে। যাদের মধ্যে একজন সহকারী কোচ বা প্রধান কোচের দায়িত্বে থাকবেন। এ নিয়মটি ক্লাব ও জাতীয় দলসহ সকল যুব ও সিনিয়র টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য।

ফিফার প্রধান ফুটবল কর্মকর্তা জিল এলিস বলেছেন, ‘বর্তমানে কোচিংয়ে যথেষ্ট সংখ্যক নারী নেই। নতুন ফিফা বিধিমালা এবং লক্ষ্যভিত্তিক উন্নয়ন কর্মসূচিগুলো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নারী কোচদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখছে। ফুটবলের অভিভাবক আশা করছে, এই নতুন নিয়মাবলীর ফলে নারী প্রতিনিধিত্ব দ্রুত বৃদ্ধি পাবে ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলা ২০২৭ মেয়েদের বিশ্বকাপের মধ্যে। 



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪