| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাহরাইন থে‌কে দে‌শের পথে ২৮২ বাংলা‌দে‌শি

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 52686 বার পঠিত
বাহরাইন থে‌কে দে‌শের পথে ২৮২ বাংলা‌দে‌শি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ২৮২ বাংলাদেশি দেশে ফিরছেন। শুক্রবার (২০ মার্চ) এই বিশেষ ফ্লাইটটি বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

মানামার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট সকাল ৯টায় যাত্রা শুরু করেছে। ফ্লাইটে থাকা বাংলাদেশিরা মূলত বাহরাইন প্রবাসী।

ফ্লাইটের আগে গলফ এয়ারলাইন্সের সহযোগিতায় বাহরাইনের গোল্ডেন টিউলিপ হোটেলে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। রাষ্ট্রদূত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন, যাত্রার আগে শুভকামনা জানান এবং গালফ এয়ারলাইন্সের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ প্রবাসী সমাজ এবং দূতাবাসের সমন্বয়ে নেওয়া এই উদ্যোগ প্রমাণ করে যে, জরুরি পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষা ও সুবিধার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪