| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • আপডেট টাইম: 21-03-2026 ইং
  • 48435 বার পঠিত
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঈদুল ফিতরের দিন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এর কবর জিয়ারত করেছেন।

শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে তাদের কবরে শ্রদ্ধা জানান তিনি।

তারেক রহমান কবর জিয়ারতের সময় তাদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ভাইয়ের স্ত্রী ও দুই মেয়ে।


এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন। জিয়া উদ্যান ঘিরে নেতাকর্মীদের বড় সংখ্যক উপস্থিতি দেখা যায়। দূর থেকে তারা প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানালে, প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪