| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে জনজীবন

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 45534 বার পঠিত
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে জনজীবন

ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরানের জোরালো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রাজধানী জেরুজালেমসহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়। সম্ভাব্য হামলার খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।

হামলার সময় দেশটির বিভিন্ন স্থান থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলায় ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ধরনের অস্ত্র বিস্ফোরণের পর অসংখ্য ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।

ইসরায়েলের অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ভয়াবহ চিত্র দেখা গেছে।

এর আগে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা প্রত্যাহার করা হয়। পরে সেখানকার বাসিন্দাদের শেল্টার থেকে বের হওয়ার অনুমতিও দেওয়া হয়।

গত রোববার থেকে এই হামলার ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল শুধু ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যই নয়, পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী  হিজবুল্লাহর নিয়মিত আক্রমণের মুখেও পড়ছে।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪