| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালভার্দের লাল কার্ডের পরও জয়ে রিয়াল, জমজমাট মাদ্রিদ ডার্বি

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 44573 বার পঠিত
ভালভার্দের লাল কার্ডের পরও জয়ে রিয়াল, জমজমাট মাদ্রিদ ডার্বি

লা লিগায় শ্বাসরুদ্ধকর এক মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদকে। ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা, যদিও ম্যাচের শেষ দিকে ১০ জনে নেমে খেলতে হয়েছে তাদের।

মৌসুমের তৃতীয় মাদ্রিদ ডার্বিতে লা লিগায় অ্যাতলেটিকোকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচের ৩৩ মিনিটে আদেমোলা লুকমানের গোলে লিড নেয় অ্যাতলেটিকো।

বিরতির পর ৫২ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে তা শোধ দেন ভিনিসিউস। ৩ মিনিটের ব্যবধানে ভালভার্দের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ৬৬ মিনিটে নওহেল মলিনার পায়ে সমতায় ফেরে অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে ৭২ মিনিটে ভিনির দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ব্লাঙ্কোসরা। 

৭৭ মিনিটে ভালভার্দে লাল কার্ড দেখেন। শেষের দিকে ১০ জনের রিয়ালের বিপক্ষে হুলিয়ান আলভারেজের শট পোস্টে লাগলেও জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

এই জয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ২৯ ম্যাচে ৬৯। আর সমান ম্যাচে বার্সেলোনার ঝুলিতে আছে ৭৩ পয়েন্ট।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪