| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র ‘‘আদর্শ মিত্র’’ অভিহিত করে বিশ্বনেতাদের প্রতি নেতানিয়াহু

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 45490 বার পঠিত
যুক্তরাষ্ট্র ‘‘আদর্শ মিত্র’’ অভিহিত করে বিশ্বনেতাদের প্রতি নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন। বিশ্বনেতাদের কেন যুদ্ধে যোগ দেওয়া উচিত,তার ব্যাখ্যায় ইরান কেবল ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের জন্য নয়,বরং ইউরোপসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এক এলাকা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের বাইরের বেসামরিক জনপদকেও বিপদে ফেলে ইরান পুরো বিশ্বকে বিপন্ন করে তুলছে। এখন সময় এসেছে বিশ্বের বাকি দেশগুলোর নেতাদের এই অভিযানে যুক্ত হওয়ার।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র এবং ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতাদের লক্ষ্য করে যৌথভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি বারবার উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে ‘‘আদর্শ মিত্র’’ হিসেবে অভিহিত করে এই যুদ্ধের প্রায় এক মাস পর নেতানিয়াহুর এ মন্তব্য করলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪