যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি প্লেনের সঙ্গে রানওয়েতে থাকাট্রাকের সঙ্গে সংঘর্ষে প্লেনটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার কানাডার প্লেনটি যখন অবতরণ করে তখন আলাদা একটি কারণে রানওয়েতে ফায়ার সার্ভিসের থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্লেনের পাইলট ও কো-পাইলট দুজনই নিহত হয়েছে এবং ৪১ জন যাত্রী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস।
স্থানীয় সময় রোববার রাত ১১টা ৫৮ মিনিটে এয়ার কানাডার ভয়াবহ এ দুর্ঘটনায় প্লেনের ৩৯ জন যাত্রী এবং রানওয়েতে থাকা ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা আহত হলে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় সোমবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রেখে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।