| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিএসএল খেলতে পাকিস্তানের উদ্দেশে মুস্তাফিজ-শরিফুলরা

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 44543 বার পঠিত
পিএসএল খেলতে পাকিস্তানের উদ্দেশে মুস্তাফিজ-শরিফুলরা

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে দল পাওয়া বাংলাদেশের ৬ ক্রিকেটারের মধ্যে  আজ (সোমবার) সকালে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা এই চারজন। পরে যাবেন রিশাদ হোসেন ও তানজিদ তামিম।

পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। পরবর্তীতে শরিফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। এ ছাড়া মুস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।

বাংলাদেশের ৬ ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে কিউইরা আসার কারনে পিএসএল শেষ করেই তাদের দেশে ফিরতে হবে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪