| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে ঈদ পুনর্মিলনী নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 44590 বার পঠিত
যশোরে ঈদ পুনর্মিলনী নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

যশোরের শংকরপুর আশ্রম রোড এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইউনিটি অব আশ্রম রোড’ আয়োজিত ঈদ পুনর্মিলনী নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করা এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঈদের দ্বিতীয় দিন এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

শংকরপুর মহিলা মাদ্রাসা ঈদগাহ মাঠে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে, যা দুটি গ্রুপে বিভক্ত ছিল। গ্রুপ-এ অংশ নেয় ৩০+ টাইটানস, নাজমুল স্মৃতি সংঘ ও মিন্টু-সোহাগ স্মৃতি সংসদ। অন্যদিকে গ্রুপ-বি তে ছিল হারুন স্মৃতি সংসদ, বেগম জিয়া স্মৃতি সংসদ এবং ইয়ং ইলেভেন।

বিকেল ৫টা থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ৬টি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গ্রুপ পর্ব শেষে ২০ মিনিটের বিরতি দেওয়া হয়।

রাত ৯টা ৫০ মিনিটে শুরু হয় বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল, যেখানে গ্রুপ-এ ও গ্রুপ-বি এর চ্যাম্পিয়ন দল শিরোপার জন্য মুখোমুখি হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা।

আয়োজক ‘ইউনিটি অব আশ্রম রোড’ জানায়, এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং ঈদের আনন্দকে আরও স্মরণীয় করতেই এ আয়োজন। ‘ঈদের আনন্দে, সম্পর্কের বন্ধনে’ স্লোগানে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে গভীর রাতে সফলভাবে শেষ হয় এই ফুটবল উৎসব।

টুর্নামেন্ট সফল করতে কাজ করেন হাসান, রমজান, অভি ও মাসুদসহ অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু সাইদ দিলু, মুক্তিযোদ্ধা আব্দুল গাজী, মিন্টু এবং লেখক রাহিতুল ইসলাম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪